হোম > অর্থনীতি > করপোরেট

সুবিধাবঞ্চিত মানুষের পাশে ইউনিলিভারের কর্মীরা 

সুবিধাবঞ্চিত মানুষের ঈদুল ফিতর উদ্‌যাপনে সহযোগিতার জন্য মাসের বেতন থেকে কিছু টাকা অনুদান হিসেবে দিলেন ইউনিলিভার বাংলাদেশের কর্মীরা। এর মাধ্যমে ২৩০টি পরিবার প্রয়োজনীয় খাদ্য সহায়তা পাবে।

ঈদে অনেক পরিবারই প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে গিয়ে চাপে পড়ে, এ কারণে তারা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়। এ ছাড়া মুদ্রাস্ফীতির কারণে এবার অনেক পরিবারেই ঈদ আনন্দ ব্যাহত হতে পারে। তাই সুবিধাবঞ্চিত বিভিন্ন পরিবারকে খাদ্য সহায়তা দিতে ইউনিলিভার বাংলাদেশ দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উৎস’ এবং ‘স্পৃহা বাংলাদেশ’-এর সঙ্গে অংশীদারত্ব গড়েছে। ইউনিলিভারের কর্মীরাও ঈদের আগে এসব খাদ্যপণ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপে অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের জন্য যা মঙ্গলজনক, ইউনিলিভারের জন্যও তা কল্যাণকর। ইউনিলিভার সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তি সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে চলেছে এবং আমাদের কোম্পানি, ব্র্যান্ড ও ইউবিএলের কর্মীরা যেকোনো পরিস্থিতিতে সাহসী ও প্রয়োজনীয় ভূমিকা রেখে চলেছে।’

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন এমডির কাছে হস্তান্তর

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান