হোম > অর্থনীতি > করপোরেট

কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়াশিল্পের প্রসারে ১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি কোম্পানি অংশ নেয়।

মিসরের কায়রো আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২৩-২৫ জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীর প্যাভিলিয়ন #এ ৫২-এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যপ্রতিষ্ঠান এএস লেদার, লরেটা লেদার, আল মদিনা, গার্ডেনিয়া ফুটওয়্যার এবং নবাবী ফুটওয়্যার।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে–EC 4 J) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য খাতকে বহির্বিশ্বে প্রদর্শনের লক্ষ্যে ‘মিট বাংলাদেশ সোর্সিং শো–এমবিএস’-এর উদ্যোগ গ্রহণ করে। এ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যের সম্প্রসারণে EC4J-এর উদ্যোগে ১৯ তম কায়রো আন্তর্জাতিক লেদার ও শুজস প্রদর্শনীতে বাংলাদেশ অংশগ্রহণ করে।

লোরেটা লেদার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর তারিক মোহাম্মদ (অব.) বলেন, বাংলাদেশে জনশক্তির সহজলভ্যতা, উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার প্রভৃতি কারণে একটি প্রতিষ্ঠিত সোর্সিং গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী ক্রেতা সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি লাভজনক ও সম্ভাবনাময় গন্তব্য। কাজেই এ প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে প্রসারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তাঁর অভিমত।

এলপিজি বাজারে অস্থিরতা: পরিচালন ব্যয় বৃদ্ধির প্রস্তাব বেসরকারি কোম্পানিগুলোর

ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি

আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদ্‌যাপিত

বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকায় চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত