হোম > অর্থনীতি > করপোরেট

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম সুপারস্টোর ব্র্যান্ড আগোরা লিমিটেডে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘আগোরা মাছের মেলা’। ‘আগোরা মাছের মেলা, পুষ্টিতে কাটুক সারাবেলা’—এই প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

এই আয়োজনের মূল লক্ষ্য হলো গ্রাহকদের জন্য নিরাপদ, টাটকা ও মানসম্মত মাছ সহজলভ্য করা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করা। মেলায় বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে বিভিন্ন জনপ্রিয় মাছ, যার মধ্যে রয়েছে রুই, কাতল, বড় পাবদা, ইলিশ, ট্যাংরা, টুনা, বড় তেলাপিয়া, কোরাল, বাগদা চিংড়ি ও রূপচাঁদা।

মেলার উদ্বোধন করেন আগোরার মার্কেটিং ম্যানেজার মো. মাজহারুল ইসলাম, পেরিশেবল বিভাগের ম্যানেজার মো. আনিসুর রহমান এবং জোনাল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।

আগোরা জানিয়েছে, নিরাপদ খাদ্য, বিশ্বস্ত মান এবং আরামদায়ক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। এই মাছের মেলার মাধ্যমে গ্রাহকরা উন্নত মানের মাছ, বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

এ ছাড়া, মেলায় কেনাকাটা করে বেস্ট ইলেকট্রনিক্সের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগও থাকছে। আগোরা পরিবার দেশের সব গ্রাহককে এই মাছের মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

এশিয়া প্রেস্টিজ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেকট্রো মার্টের নুরুল আফছার

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক