হোম > অর্থনীতি > করপোরেট

পরিমাপে কারচুপির অপরাধে রমনা পেট্রলপাম্পকে বিএসটিআইয়ের জরিমানা ও ২ ইউনিট সিলগালা

বিজ্ঞপ্তি

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম। ছবি: সংগৃহীত

পরিমাপে কারচুপি করার অপরাধে রমনা ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ছাড়া পেট্রলপাম্পের ২টি ইউনিট সিলগালা করা হয়েছে।

আজ বুধবার বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও সিলগালা করা হয়। অভিযানে রমনা ফিলিং স্টেশনের (২২ বঙ্গবন্ধু অ্যাভিনিউ) ৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়। গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

জনতা ব্যাংকের ৫০ কর্মকর্তাকে নিয়ে ফাউন্ডেশন কোর্স উদ্বোধন

ফার্স্টট্রিপ অ্যাপ ও ওয়েবসাইটে মিলবে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি