হোম > অর্থনীতি > করপোরেট

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

আজকের পত্রিকা ডেস্ক­

কৃষি খাতে উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ছবি: বিজ্ঞপ্তি

ফসল উৎপাদনে নিত্য অনুষঙ্গ মানসম্পন্ন বীজ, নন-ইউরিয়া সার ও সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় যথাসময়ে ও ‍নির্বিঘ্নে সরবরাহ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জি টু জি পদ্ধতিতে অর্থাৎ রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদানি করে সারা দেশে কৃষকদের নিকট ডিলারদের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পৌঁছানোর ক্ষেত্রে বিএডিসি কাজ করে যাচ্ছে। দেশব্যাপী জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় দশ হাজার সংখ্যক অনুমোদিত বীজ ও সার ডিলারদের মাধ্যমে সার সরবরাহের কাজটি সম্পাদিত হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে বিএডিসি জানায়, এই সার ব্যবস্থাপনা কার্যক্রমে আরও গতিশীলতা আনয়ন, স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত, কৃত্রিম সংকট নিরসন এবং মনিটরিং ব্যবস্থা জোরদারকরণের ক্ষেত্রে বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ইতিমধ্যে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন।

ডিলারদের কাছে সার সরবরাহের পর তা মনিটরিং করার জন্য মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের যুগ্ম পরিচালক ও উপপরিচালকদের ডিলারদের দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় ডিলাররা দৈনিক বিক্রয় রেজিস্টার হালনাগাদ করছেন কিনা, কৃষকদের সঠিক বিক্রয় রসিদ প্রদান করা হচ্ছে কিনা, রসিদে চাষিদের স্বাক্ষর/টিপসই ও মোবাইল নম্বর রাখা হচ্ছে কিনা, ডিলারের নিজস্ব মজুত রেজিস্টার অনুযায়ী গুদামে প্রকৃত সার মজুত আছে কিনা এবং ডিলার নিজে কিংবা তাঁর নিযুক্ত কর্মচারী দ্বারা বিক্রয়কেন্দ্র পরিচালিত হচ্ছে কিনা বিষয়টি সরেজমিনে তদারকি করতে হবে মর্মে গুরুত্বারোপ করা হয়েছে।

কৃষকদের নিকট সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে এই পদক্ষেপটি অত্যন্ত সহায়ক হবে বলে বিএডিসি সূত্রে জানা যায়। একই সঙ্গে বিএডিসি কর্তৃক সরবরাহকৃত সার যাতে কোনোরূপেই কালোবাজারির কবলে না পড়ে এবং কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়টি রোধ করে সরকারের স্মার্ট ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতেও ভূমিকা রাখবে।

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’—সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার এমডি

আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন, আন্তর্জাতিক মানের সেবা: আবদুল্লাহ আল মামুন

‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব