হোম > অর্থনীতি > করপোরেট

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার বিএসআরএম

আজকের পত্রিকা ডেস্ক­

বিএসআরএম আনুষ্ঠানিকভাবে বাফুফের উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বিএসআরএম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। আজ বুধবার মতিঝিলে বাফুফে সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারত্ব চূড়ান্ত করা হয়।

বাংলাদেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী করা এবং এর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎকে উজ্জ্বল করার অভিন্ন লক্ষ্য নিয়ে, স্থায়ী উন্নয়নের জন্য দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে একত্রিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে দেশের নম্বর ওয়ান স্টিল ব্র্যান্ড বিএসআরএম, বাফুফের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা ও উৎকর্ষতাকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, ফাহাদ করিম সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইন, অর্থ পরিচালক জোহাইর তাহের আলী, পরিচালক আব্দুল কাদির জোহাইর এবং এফসিবি বিটপীর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করবে এসওএস ও বিএসআরএম

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিঙ্গার বেকো নিয়ে এল ‘সবার জন্য বিশ্বকাপ’ অফার

১০০-এর বেশি রাইডারকে ফুডির সম্মাননা

এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সিটিজেনস ব্যাংকের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’