হোম > অর্থনীতি > করপোরেট

রংপুর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে

এখন থেকে রংপুর সিটি করপোরেশনের বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। এই সেবাটি যেকোনো বিকাশ গ্রাহক যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি রংপুর সিটি করপোরেশন ও বিকাশ এ লক্ষ্যে একটি ‍চুক্তি স্বাক্ষর করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, বিকাশের রিজওনাল ম্যানেজার গৌরী শংকর পাল, স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ রুবায়েতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির ফলে রংপুর সিটি করপোরেশন এলাকার প্রায় পঞ্চাশ হাজার বাড়ির মালিক সহজে, সাশ্রয়ে এবং নিরাপদে কর পরিশোধের সুযোগ পাবেন। বাড়তি সময় ব্যয় না করে ঝামেলামুক্তভাবে কর পরিশোধের সুবিধা থাকায়, এ পদ্ধতিতে কর আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।

বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকেরা। অ্যাপের ‘পে বিল’ থেকে ‘সরকারি ফি’ অপশনে ক্লিক করে রংপুর সিটি করপোরেশন ট্যাপ করতে হবে। পরবর্তীতে হোল্ডিং ট্যাক্স নাম্বার দিয়ে সহজেই কর প্রদান সম্পন্ন করতে পারবেন গ্রাহকেরা।

কেবল বাড়ির কর নয়, সিটি করপোরেশনের অন্যান্য সেবার ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করার সেবা চালু হবে শিগগিরই। রংপুর সিটি করপোরেশন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরেশনের বাসিন্দারা বিভিন্ন সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারছেন। 

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান

খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ

প্রগতি ইনস্যুরেন্সের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে ৬০ হাজার মানুষ পাবে বিনা মূল্যে চোখের চিকিৎসা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

বিকাশ পেমেন্টে সাপ্তাহিক পুরস্কার, জেতার সুযোগ ৫০ গ্রাহকের

মানবিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’