হোম > অর্থনীতি > করপোরেট

দেশের প্রথম প্লেটিং রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং—সিজন ২’, অংশ নিয়ে জিতে নিন ২০ লাখ টাকা

বিজ্ঞপ্তি

সংবাদ সম্মেলনে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম। ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেল ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজন। এবারের সিজনে অংশ নিয়ে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি পাবেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। এ ছাড়া প্রথম রানারআপ পাবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা ও শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ মোট ২০ লাখ টাকার পুরস্কার।

গতকাল এক সংবাদ সম্মেলনে আকিজ টেবিলওয়্যারের পক্ষ থেকে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘প্রথম সিজনে আমরা প্রচুর সাড়া পাই, যার কারণে এবার আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুড প্লেটিংয়ের আর্টে আমাদের সংস্কৃতি ও নিজস্ব গল্প পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতে আমাদের এই প্রচেষ্টা।

প্রথম সিজনে অসংখ্য দর্শক জনপ্রিয়তা পাওয়ার পর ভিন্নধর্মী এই রিয়েলিটি শোর দ্বিতীয় সিজন এবার দেখা যাবে জাতীয় টেলিভিশনের পর্দায়। এনটিভি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই শো। প্রাথমিকভাবে নিজের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে তা ওয়েবসাইটে জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার-বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জনকে বাছাই করা হবে। যাঁরা পরে সুযোগ পাবেন টেলিভিশনের সামনে নিজের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরার।

গতকাল (৪ ফেব্রুয়ারি) একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা। তাঁরা আসন্ন এই সিজন নিয়ে যাবতীয় তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

তাঁরা জানান, ফুড প্লেটিংকে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশে পরিচিত করা এবং লোকাল ট্যালেন্টদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ করে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

দেশ ও দেশের বাইরে নিজেকে চেনানোর এই সুযোগ পেতে অংশগ্রহণকারীরা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

হেলথ মার্কেটিংয়ের ভবিষ্যৎ ও এআইয়ের প্রভাব নিয়ে রাজধানীতে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট

ডাক জীবনবিমার কিস্তি দেওয়া যাবে ‘নগদ’–এ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রজতজয়ন্তী পূর্তি উদযাপন

শেষ হলো উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’