হোম > অর্থনীতি > করপোরেট

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সিটিজেনস ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। তিনি ব্যাংকের মুনাফা এবং মৌলিক বিষয়গুলোকে আরও বেশি শক্তিশালী করার জন্য নীতিগত ও কৌশলগত দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্মেলনে ব্যাংকের পরিচালক এস এম শফিকুল হক এবং স্বতন্ত্র পরিচালক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন ২০২৫ সালের ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক উন্নয়ন, আমানত প্রবৃদ্ধি, মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স ও মজবুত আর্থিক ভিত্তি, বাহ্যিক প্রতিবন্ধকতা এবং নতুন ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আলমগীর হোসেন জানান, সিটিজেনস ব্যাংক ২০২৫ সালে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করে এবং পরিচালন মুনাফা ২১ শতাংশ বৃদ্ধি পায়। একই সময়ে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বাড়ে এবং খেলাপি ঋণের হার (এনপিএল) মাত্র ০.২০ শতাংশে সীমাবদ্ধ থাকে।

এ ছাড়া আলমগীর হোসেন ২০২৬ সালের জন্য কৌশলগত কর্মপরিকল্পনাও তুলে ধরেন, যেখানে ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের গতি ত্বরান্বিতকরণ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন।

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত