হোম > অর্থনীতি > করপোরেট

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. জাকির আনাম

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের অক্টোবরে এনসিসি ব্যাংকে যোগ দেওয়ার পর তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে বনানী শাখা এবং পরে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।

মো. জাকির আনাম ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা ও শাখা ব্যাংকিংয়ে তাঁর ৩১ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

ব্যাংকিং খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চেয়ারম্যানস বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড, অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড এবং দুইবার স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া কর্মদক্ষতা ও নেতৃত্বের জন্য বিভিন্ন সময়ে একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে

নগদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ৯

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য ইউএস-বাংলা গ্রুপের

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস