হোম > অর্থনীতি > করপোরেট

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

ন্যাশনাল ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিনের সভাপতিত্বে সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক তাবিথ আউয়াল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, পরিচালক নাজনীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন ও মো. আখতার হোসেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সম্মানিত শেয়ারহোল্ডাররা সভায় অংশ নেন।

সভায় ২০২৫ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত বিভিন্ন আলোচ্যসূচি অনুমোদন করা হয়।