হোম > অর্থনীতি > করপোরেট

‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‘নাম্বার ওয়ান’ ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬ ’। ছবি: সংগৃহীত

দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬ ’-এর আবেদন। জিপিএ-৫ পাওয়া আগ্রহী শিক্ষার্থীরা আগামী আগস্ট ২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আজ মঙ্গলবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারো চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাঁদের কৃতী সন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬ ’।

আরও বলা হয়, আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত কৃতী সন্তান এবং তাঁদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার। আবেদন করা যাবে www. no 1 family. com ওয়েবসাইটে।

উল্লেখ্য, গত দুই বছরেও এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বহু চা-দোকানি বাবা-মা ও তাঁদের মেধাবী সন্তানকে সম্মানিত করেছে নাম্বার ওয়ান। এ বছরের আয়োজনের মাধ্যমেও প্রান্তিক চা-দোকানি বাবা-মায়ের স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানানোর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।