হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

গার্ডিয়ান লাইফ ও রিলায়েন্স ইনস্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

দেশে বিমা সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জীবন বিমা ও সাধারণ বিমার সমন্বিত সেবা প্রদানের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ উদ্যোগ বিমা সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম এফসিএ এবং রিলায়েন্স ইনস্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খালেদ মামুন এফসিসিআই উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে লাইফ (জীবন) ও নন-লাইফ (সাধারণ) বিমার সমন্বিত সেবা নিশ্চিত করা হবে। গার্ডিয়ান লাইফ ও রিলায়েন্স ইনস্যুরেন্স গ্রাহকদের বীমা-সংক্রান্ত সব প্রয়োজন পূরণে একসঙ্গে কাজ করবে। এটি বীমা খাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক: প্রশাসনিক শূন্যতা কেটেছে, আস্থা ফেরেনি গ্রাহকদের

সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোন ১০ হাজার কোটি টাকা ছাড়াল

আমের মৌসুমে ৪ জেলায় শনিবারও খোলা থাকবে ব্যাংক

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় ব্যাংক

ঈদের ছুটির আগেই ইসলামী ব্যাংকে রদবদল, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ঈদে ৭ দিন ব্যাংক বন্ধ, তবে ২৫-২৬ মে খোলা থাকবে যেসব এলাকায়

গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা ও ইরানের লেনদেন একই ব্লকচেইন নেটওয়ার্কে

কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪ শতাংশ, আদায় ১৪ শতাংশ