হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

একীভূতকরণে সম্মতি ইউনিয়ন ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

একীভূতকরণ উদ্যোগে এবার সম্মতি জানিয়েছে ইউনিয়ন ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি অংশ নেন। উপস্থিত ছিলেন চার ডেপুটি গভর্নর ও রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত মঙ্গলবার গভর্নরের সঙ্গে বৈঠকে একীভূতকরণে সম্মতি জানায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

বৈঠক শেষে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ফরিদ উদ্দীন বলেন, ‘আমানতকারীরা টাকা তুলতে আসছেন, কিন্তু আমরা দিতে পারছি না। এ জন্য যত দ্রুত এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে, ততই ভালো। একীভূতকরণ, পুনর্গঠন কিংবা অন্য কোনো উদ্যোগ হতে পারে।’

ফরিদ উদ্দীন আরও বলেন, ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম। যাঁদের নামে ঋণ নেওয়া হয়েছে, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না; যে কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে সমস্যা হচ্ছে।

আজ বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে সকালে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বিকেলে একীভূতকরণ নিয়ে পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঈদে ৭ দিন ব্যাংক বন্ধ, তবে ২৫-২৬ মে খোলা থাকবে যেসব এলাকায়

গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা ও ইরানের লেনদেন একই ব্লকচেইন নেটওয়ার্কে

কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৪ শতাংশ, আদায় ১৪ শতাংশ

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন

ট্রাস্ট ব্যাংক পিএলসির ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

সুদের হার নির্ধারণে আসছে বড় সংস্কার

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত