হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

২৪/৫ ট্রেড শপ চালু করল প্রাইম ব্যাংক

স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বৈদেশিক বাণিজ্যভিত্তিক পরিষেবা সপ্তাহে পাঁচ কর্মদিবসে ২৪ ঘণ্টাব্যাপী পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে প্রাইম ব্যাংক। গ্রাহকদের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনকে আরও দক্ষতা এবং দ্রুততার সঙ্গে পরিচালনা করার জন্য এই সময়োপযোগী সেবা চালু করা হয়েছে।

এই পরিষেবার অধীনে সপ্তাহে পাঁচ কর্মদিবসে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য পরিষেবা দেওয়া হবে এবং রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে তথ্যভিত্তিক গ্রাহকসহায়তা প্রদান করা হবে। 

২৪/৫ ট্রেড শপ সেবা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক সর্বদা আন্তর্জাতিক বাণিজ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আমি বিশ্বাস করি এই ২৪/৫ ট্রেড শপ উদ্যোগের মাধ্যমে আমাদের গ্রাহকগণ ব্যাপকভাবে উপকৃত হবেন।’ 

কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

জনতা ব্যাংকের ৮৭৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

ক্রেডিট কার্ডের ঋণসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক

ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দিতে পারবে ব্যাংক

ঈদের আগে পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে যে দুই দিন

রাজনৈতিক পটপরিবর্তনে বন্ধ কারখানা চালুর উদ্যোগে সহযোগিতা করা হবে: গভর্নর

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা সহায়তা

নতুন গভর্নর নিয়োগ: ব্যবসায়ীরা আশাবাদী হলেও সংশয় অর্থনীতিবিদদের

বিক্ষোভে মনসুরের বিদায়, ব্যবসায়ী হলেন গভর্নর