হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

মূলধন বাড়ানোর অনুমতি পেল রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি দিয়েছে। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের বর্তমান মূলধন ৭০০ কোটি টাকা। ব্যাংকটি তাদের মূলধন বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকা করতে পারবে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাবের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন এ-সংক্রান্ত চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ব্যাংকটি ৭০০ কোটি টাকা থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। সরকারি ইক্যুইটির বিপরীতে সাধারণ 

শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটির অনুমোদিত মূলধন উন্নীতকণের অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারমুখী ব্যাংকিং, দ্বিমুখী চাপ

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, সোনালীতে বহাল শওকত আলী

কৃষি ও পল্লি খাতে ঋণ: লক্ষ্য বাড়লেও বিতরণে পিছিয়ে

নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

ন্যাশনাল ব্যাংক: টাকা ফেরতের প্রথম দিনে আমানতকারীরা তুলেছেন ৮১ কোটি টাকা

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক, জামিনদার কেন্দ্রীয় ব্যাংক

নতুন ঋণেও সেই পুরোনো সংস্কারের চাপ

সম্মিলিত ইসলামী ব্যাংক: ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পরও বাড়ানো হচ্ছে জনবল

নীতি সুদহার অপরিবর্তিত রেখেই প্রথম ত্রৈমাসিকের মুদ্রানীতি ঘোষণা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ