হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আইএফআইসি ব্যাংকের বোয়ালখালী শাখার উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের ১৬৬তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের বোয়ালখালী শাখা। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখার যাত্রা শুরু হলো।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে আইএফআইসি বোয়ালখালী শাখার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো নুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার প্রধান ব্যবস্থাপক জনাব মো. ইকবাল পারভেজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

এর আগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকের ১৬৪তম শাখা হিসেবে নেত্রকোনা শাখা ও ১৬৫তম শাখা হিসেবে ভান্ডারিয়া শাখার শুভ উদ্বোধন করা হয়। 

রমজানে ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’

ডাচ্-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও এহতেশামুল হক খান

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের সর্বোচ্চ মুনাফা সাড়ে ৯ শতাংশ

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার