হোম > অর্থনীতি

সঞ্চয়পত্রেও হয়রানি, মেয়াদপূর্তির পর টাকা ফেরতে ভোগান্তি

জয়নাল আবেদীন খান, ঢাকা 

সঞ্চয়পত্রের টাকা মেয়াদপূর্তি শেষে সঞ্চয়ীর হাতে ফেরত পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। নিয়ম অনুযায়ী, যেদিন নির্ধারিত স্কিমের মেয়াদ পূর্ণ হবে, ওই দিনই সুদ-আসলসহ সমুদয় পাওনা সংশ্লিষ্ট সঞ্চয়ীর হিসাবে সরাসরি জমা হওয়ার কথা। ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। বাস্তবে সর্বত্র সেটি প্রতিপালন হচ্ছে না। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর হিসাবে যাঁদের টাকা ফেরত গেছে, তাঁরা ব্যাংকে ধরনা দিয়েও টাকা ফেরত পাচ্ছেন না। এ নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ব্যাংকগুলোর মধ্যেও চলছে সমন্বয়হীনতা, যার জট খুলতে গিয়ে ভোগান্তি ও হয়রানির সীমা ধৈর্যের বাঁধ ভাঙছে সঞ্চয়ীর।

এদেরই একজন হলেন আনসার আলী। মেয়াদপূর্তির পর দুই মাস পেরোলেও সঞ্চয় স্কিমে জমা হওয়া ৫ লাখ টাকার মধ্যে মাত্র ২০ হাজার টাকা হাতে পেয়েছেন তিনি। বাকি টাকা কবে পাবেন, তার নিশ্চয়তা মিলছে না কারও কাছ থেকে। আনসার আলীর স্ত্রীরও একই অবস্থা। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সহায়তায় তাঁর স্ত্রীর হিসাব একটি দুর্বল ইসলামি ব্যাংক থেকে পরিবর্তন করে সোনালী ব্যাংকে নতুন হিসাব খুলে জমা দিয়েছেন। তবে সেটিও হালনাগাদ হয়নি। ফলে এই সঞ্চয়ী দম্পতির সব সঞ্চয় ফিরে পেতে শুধু দীর্ঘসূত্রতাই বাড়ছে।

সঞ্চয়পত্রের অর্থ ফেরত না পেয়ে হতাশায় ভুগছেন একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেনও। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে প্রতিকার চাইতে গিয়ে পড়েন আরেক জটিলতায়। তিনি কার কাছে যাবেন, কীভাবে যাবেন, তা নিয়ে নানা হয়রানি। পরে এক আত্মীয়ের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, আপনার টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনার নির্দিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়েছে। সেখানে গিয়ে যোগাযোগ করেন। তিনি তখন জানান, ব্যাংক তো টাকা দিতে টালবাহানা করছে। কবে টাকা দেবে, সেটিও নিশ্চিত করে বলতে পারছে না।

দীর্ঘদিনের এ ধরনের ভোগান্তি ও হয়রানির অভিযোগ দূর করতে গত ২৪ সেপ্টেম্বর সঞ্চয়পত্রের অর্থ মেয়াদপূর্তির দিনই মুনাফাসহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রস্তুতিও নেওয়ার কথা। কিন্তু নির্দেশনার এক মাস অতিবাহিত হলেও বাস্তবায়ন হচ্ছে না।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য

তিন জেলাতেই এসেছে মোট রেমিট্যান্সের অর্ধেকের বেশি

মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ

ব্যাংকের চলতি হিসাবের বিপরীতে লিয়েন বাতিল করল বাংলাদেশ ব্যাংক

ইপিবির হালনাগাদ প্রতিবেদন: বছরের প্রথমেই রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন

বাংলাদেশের পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করেছে ছুটি গ্রুপ

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ ও ১ লাখ ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে

টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর কারিগরি সহযোগিতা চায় সরকার