হোম > অর্থনীতি

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের বাজারে সোনার দাম ভরিতে প্রায় এক হাজার টাকা কমেছে। সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। দাম কমার ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হবে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম কমে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকায় বিক্রি হবে।

আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আগামীকাল শুক্রবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৪৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৫৮ টাকা দাম কমবে।

অন্যদিকে এ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপায় সর্বোচ্চ দাম কমেছে ৩৮৫ টাকা। দাম কমার পর ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ৩৫০ টাকা দাম কমে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটে ২৯২ টাকা দাম কমে ৪ হাজার ৫৪৯ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরিতে ২৫৬ টাকা দাম কমে ৩ হাজার ৩৮৩ টাকা হয়েছে।

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড