হোম > অর্থনীতি

রমজানে ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৯৬ টাকা ডজন ডিম বিক্রি করবে সরকার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে রাখতে ভর্তুকি মূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছরের মতো এবারও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশেষ বিক্রয় কর্মসূচি পরিচালিত হবে।

গতকাল রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি গত বছরের তুলনায় এবার বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বৈঠক সিদ্ধান্ত অনুযায়ী সরকার নির্ধারিত বিশেষ মূল্যে পণ্যগুলো হবে:

গরুর মাংস: প্রতি কেজি ৬৫০ টাকা (বাজারে বর্তমান দর ৭২০–৭৮০ টাকা)

তরল দুধ: প্রতি লিটার ৮০ টাকা (বাজারে বর্তমান দর ১০০ টাকা)

ডিম: প্রতি ডজন ৯৬ টাকা (বাজারে বর্তমান দর ১১০–১২০ টাকা)

ড্রেসড ব্রয়লার মাংস: প্রতি কেজি ২৫০ টাকা (বাজারে বর্তমান দর ৩৫০–৪০০ টাকা)

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, চলতি বছর ঢাকার ৪৮টি নির্ধারিত স্থানে এই পণ্যগুলো বিক্রি করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই রমজানে রোজাদারদের কষ্ট লাঘব করতে। এজন্য আমরা সরবরাহকারীদের সাথে ইতোমধ্যে আলোচনা করেছি এবং গত বছরের চেয়ে বেশি পয়েন্টে পণ্য বিক্রির ব্যবস্থা করছি।’

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রমজানের শুরু থেকেই নির্ধারিত পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে।

বীজের বিশুদ্ধতা ও সেবার মান নিশ্চিতে বিএডিসি চেয়ারম্যানের কঠোর নির্দেশনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চার লাখের বেশি বই দিয়েছে বিকাশ

বড় শিল্প গ্রুপের কর ফাঁকি ফের খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী

ট্রাম্পের ঘোষণায় কমছে তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব

সারের দাম বৃদ্ধি, ভুট্টার আবাদ কমানোর ঘোষণা মার্কিন কৃষকদের

দেশে সোনার দাম বাড়ল ৩২৬৭ টাকা

দেশে জ্বালানি তেল আছে কতটুকু, চলবে কয়দিন

ক্রুড অয়েল সংকট: ইস্টার্ন রিফাইনারি বন্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় ইউরোজোনে বেড়েছে মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ছাড়াল ৪ ডলার, চার বছরে সর্বোচ্চ