হোম > অর্থনীতি

সিনথেটিক–ফ্যাব্রিকসের জুতা ও ব্যাগ রপ্তানিতে ২ শতাংশ প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

সিনথেটিক ও ফ্যাব্রিকসের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানিতে ২ শতাংশ হারে নগদ সহায়তার ঘোষণা করেছে সরকার। শুল্ক বন্ড বা ডিউটি-ড্র-ব্যাক সুবিধার আওতায় রপ্তানি করা এসব পণ্য চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রণোদনার আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে গতকাল বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যেসব পণ্য জাহাজীকরণ হবে, সেগুলোর ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে। এর বাইরে রপ্তানি করা পণ্যে প্রণোদনা মিলবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিনথেটিক ও ফ্যাব্রিকসের সমন্বয়ে প্রস্তুত পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে বিদ্যমান অন্যান্য নীতিমালা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রণোদনা বিতরণের সময় প্রযোজ্য নির্দেশনা ও শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও প্রধান কার্যালয়ের কাছে পাঠানো হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

৩ জুলাই শুরু হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ

‘সিম করছাড়ের ১২০০ কোটি টাকার সুবিধা গ্রাহকেরা নন, পাবে অপারেটররা’

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

আতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, বাংলাদেশ ব্যাংকে ১৬ বছরের নথি তলব

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাকশিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর নামে বাড়তি অর্থ ব্যয় বন্ধের দাবি

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস