হোম > অর্থনীতি

বিমানের বহরে ‘মিক্সড ফ্লিট’ গঠনে আগ্রহ এয়ারবাসের

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বিজ্ঞপ্তি

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ‘মিক্সড ফ্লিট’ গঠনে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস। আজ মঙ্গলবার (৫ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহে।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদও বৈঠকে অংশ নেন।

বৈঠকে এয়ারবাসের পক্ষ থেকে জানানো হয়, বিমানের বর্তমান বহরে নতুন করে তাদের উড়োজাহাজ যুক্ত করে একটি মিক্সড ফ্লিট গঠন করা হলে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে।

জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা বলেন, জাতীয় এয়ারলাইনসের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক মানসম্পন্ন অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে।

যে কারণে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিল চান মাহবুব উদ্দিন খোকন

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় রপ্তানি হলো ‘হ্যাচিং এগ’

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম