হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জটিল রোগে আক্রান্ত ও জরুরি চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সহায়তা দিতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যাংক থেকে বিশেষ আমানতের নগদ অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। আর ১০ লাখ টাকার বেশি তুলতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের অনুমতি লাগবে।

এ বিষয়ে ব্যাংকের প্রশাসকদের বাংলাদেশ ব্যাংক অবগত করেছে বলে আজ মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো গ্রাহকের ১০ লাখ টাকার বেশি নগদ প্রয়োজন হলে তাঁকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন বিভাগে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী অর্থছাড়ের ব্যবস্থা করবে। এ ছাড়া বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বড় অঙ্কের টাকার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

সহকারী মুখপাত্র বলেন, গ্রাহকেরা ইতিমধ্যে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আরও কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। সবাই ধাপে ধাপে টাকা পাবেন। সরকার যেভাবে আমানত সরবরাহ করছে, সেই অনুপাতে অর্থছাড় করা হচ্ছে। শুরুতে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

নতুন গাড়ি নামালে মিলবে সর্বোচ্চ করছাড়

শরিয়াহ গভর্ন্যান্স নিশ্চিত করতে বোর্ডকে আইনি সুরক্ষা দিতে হবে: গভর্নর

ডাচ্‌-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর

৬০-৭০ শতাংশ বিক্রি সন্ধ্যার পর, রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে

কৃষিপণ্যে উৎসে কর অব্যাহতি চান উদ্যোক্তারা, এনবিআরের জানতে সমস্যা

আমানতের টাকা ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

ঢাকা-বাহরাইন রুটে গালফ এয়ারের বিশেষ ফ্লাইট