হোম > অর্থনীতি

ফের বাড়ল সোনার দাম, ভরি যত হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকালের পর আজ ফের দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৩২ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২১৫ টাকা। ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ৬৩২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৪০০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৬৭৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৮০০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৪৭১ টাকা। সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৯১০ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ৫১৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার গয়নার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ৩৩০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৮৪৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ৩১৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ২৭০ টাকা, প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা। সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি গ্রামের দাম ২০৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ হাজার ৩৯১ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে বলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানিয়েছেন।

ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম

সুলভ সরকারি এলপিজি কোথায় যায়, কারা পায়

ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি আজ

১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন: সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে মুদ্রানীতির কার্যকারিতা

ইউআইইউতে নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

২০২৭ সালে ঢাকায় ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস সামিট

হাল ফ্যাশন ও এনেক্সের অংশীদারত্বে ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা

টানা পতনের পর এবার সোনার দাম ঊর্ধ্বমুখী, ভরিতে যত হলো

পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক