হোম > অর্থনীতি

তাজুল, ফিরোজ, খালিদ ও মহিব্বুরের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের স্ত্রী–সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

তাজুল ইসলাম এবং মহিব্বুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জব্দ করা হিসাবে সব ধরনের লেনদেন আগামী ৩০ দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

এ ছাড়া চিঠিতে মো. তাজুল ইসলাম ও মহিব্বুর রহমানসহ তাদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। আর স্থগিত হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল হিসাবে ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ৫ কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে।

এদিকে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং তাঁর স্ত্রী, সন্তান ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের ব্যাংক হিসাবে জব্দ করা হয়েছে। তাঁদের হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য বলা হয়েছে।

অপরদিকে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের মাধ্যমে সব লেনদেন আগামী ৩০ দিন বন্ধ রাখতে বরা হয়েছে।

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আটাব নির্বাচন স্থগিত

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

চীন-ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল মার্কিন সিনেটে

শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

ক্রিপ্টো মুদ্রা হারাম—পাকিস্তানের শীর্ষ আলেমের ফতোয়ায় টালমাটাল বাজার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

আমদানি-ঋণ-রেমিট্যান্সের প্রভাব: তিন চাপে দেশে আবার ঊর্ধ্বমুখী ডলারের দাম