হোম > অর্থনীতি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের উপহার দেবে প্রাইম ব্যাংক

বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তার কাছে প্রাইম ব্যাংকের উপহারসামগ্রী হস্তান্তর করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

প্রাইম ব্যাংক পিএলসি বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহারসামগ্রী হস্তান্তর করেছে। বিমানের প্রথম হজ ফ্লাইট আগামীকাল মঙ্গলবার পরিচালিত হবে।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উদ্যোগে বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী বিমানের পরিচালক (অর্থ) ও ডেপুটি সেক্রেটারি মো. নওসাদ হোসেনের কাছে এই উপহারসামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ ইবনে শাহরিয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস ও ফান্ড ম্যানেজমেন্ট) সায়মা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংক বিমানের প্রথম হজ ফ্লাইটের সব যাত্রীকে উপহারসামগ্রী সরবরাহ করবে। পাশাপাশি প্রাইম ব্যাংক হজযাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিমানবন্দরে বিশেষ শাটল বাস পরিষেবাও স্পন্সর করছে।

রাজধানীর বাজারদর: করছাড়ের প্রভাব নেই বাজারে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

রাজধানীর মিরপুরে স্বপ্নর নতুন আউটলেট, চলছে আকর্ষণীয় মূল্যছাড়

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে প্রতিদিন ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

উৎপাদন বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল করা হবে: বিএসইসি চেয়ারম্যান

সোনার দাম কমল ৩,৩০৩ টাকা, ভরিতে কত

কৃষির ‘পার্টনার’ প্রকল্প: বড় প্রকল্পে হাজার কোটির অনিয়ম

ব্যাংকিং সংস্কার: খেলাপি ঋণ কমাতে নতুন আইন