হোম > অর্থনীতি

৫৫ হাজার কোটি টাকার মুনাফা বাংলাদেশ ব্যাংকের

জয়নাল আবেদীন খান, ঢাকা

টাকার বিপরীতে ডলারের অব্যাহত দাম বাড়া এবং সুদহার বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৫৫ হাজার কোটি টাকা মুনাফা করে কেন্দ্রীয় ব্যাংক। তবে নিট মুনাফা ছিল প্রায় ১৮ হাজার কোটি টাকা। নিট মুনাফা থেকে কর্মকর্তাদের বেসিকের সাড়ে ৫ গুণ সমান টাকা ইনসেনটিভ বোনাস ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে প্রায় ২০ কোটি টাকা। এ ছাড়া মুনাফা থেকে ১৫ হাজার কোটি টাকার বেশি উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, নুরুন নাহার, মুদ্রানীতি কমিটির সদস্য ড. এজাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভায় নতুন গভর্নরের নিয়োগ, কৃষি ঋণ, সামষ্টিক অর্থনীতির হালচাল, ব্যাংকিং তারল্য, সরকারি নীতিসংক্রান্ত ও মূল্যস্ফীতি নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা ছিল ৬ হাজার ৯০৭ কোটি টাকা। এরপর ২০১৭-১৮ অর্থবছরে এ মুনাফা বেড়ে ৮ হাজার ৪৯২ কোটি টাকায় উন্নীত হয়। তবে ২০১৮-১৯ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কমে ৬ হাজার ৬২৫ কোটি টাকায় নেমে যায়। এরপর ২০১৯-২০ বছরে মুনাফা হয় ৮ হাজার ৫৩৪ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ৯ হাজার ৮৯১ কোটি টাকা মুনাফা অর্জন করে। ২০২১-২২ অর্থবছর বাংলাদেশ ব্যাংক নিট মুনাফা করে ৫ হাজার ৮৯৯ কোটি টাকা। আগে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করে ৬ হাজার ২৯ কোটি টাকা। আর ২০২১-২২ অর্থবছরে মুনাফা ছিল ২২ হাজার ২০০ কোটি টাকা। গত ২০২২-২৩ অর্থবছরে ছিল ৪৯ হাজার ৬৫৫ কোটি টাকা।

ইতিহাসের সর্বোচ্চ মুনাফার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আর্থিক প্রতিবেদনে দেখানো আয়ের পুরোটাই প্রকৃত মুনাফা নয়। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া ও রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে। পৃথিবীর প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের শতভাগ মালিকানা সরকারের। এ কারণে বাংলাদেশ ব্যাংকের অর্জিত মুনাফাও সরকারি কোষাগারে জমা হয়।’

কৃষিঋণ মওকুফের সুবিধা পেলেন আনসার-ভিডিপির ৮,৮৪৩ সদস্য

ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

এনবিআরের প্রতিবেদন: আয়কর ছাড়ে এক বছরে রাজস্ব গচ্চা লাখ কোটি টাকা

ভোজ্যতেলের সংকট, দামও চড়া

ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

জ্বালানি সংকট মোকাবিলার চ্যালেঞ্জে দেশ, রিনিউয়েবল এনার্জি বাড়ানোর পরামর্শ

শেয়ারিং ও সহমর্মিতার অনন্য উদাহরণ: বিসিসিবি উইমেনের ব্যতিক্রমী ঈদমেলা

কমল সোনা-রুপার দাম, প্রতি ভরি কত

বিদেশি বিনিয়োগ কমেছে ২৬%