হোম > অর্থনীতি

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে মেঘনা গ্রুপের পক্ষ থেকে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

আজ শনিবার প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার হুমায়ূন আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আব্বাস রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

আলোচনায় মেঘনা গ্রুপের প্রতিনিধিরা বলেন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার ধারাবাহিক চর্চার মাধ্যমে আজকের পত্রিকা অল্প সময়ে পাঠকের বিশ্বাস অর্জন করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পত্রিকাটি একই পেশাদারত্বে এগিয়ে যাবে এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।