হোম > অর্থনীতি

অর্থনীতির শ্বেতপত্র: কমিটির প্রধান দেবপ্রিয়র তৎপরতা শুরু

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিগত সরকারের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্বেতপত্র তৈরির তৎপরতা শুরু করেছেন সংশ্লিষ্ট কমিটির প্রধান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য নির্বাচন ও কাজের রূপরেখা নিয়ে আলোচনার জন্য আজ রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 

পরে দেবপ্রিয় সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা যে কমিটি গঠন করেছেন, সে বিষয়ে আলাপ করতে এসেছিলাম। এখন কমিটির বাকি সদস্যের নাম প্রধান উপদেষ্টাকে দেব। তিনি অনুমোদন দিলেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।’ 

এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য হতে পারে সর্বোচ্চ ১০ জন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির কাজের পরিধি হবে নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। সময়ে সময়ে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে তথ্যের সঠিকতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং সবার মতামত ও পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে গঠিত কমিটি কাজ করবে।  

এর আগে গত বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠনের কথা জানানো হয়। 

ওই সময় বলা হয়, দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন তুলে ধরা হবে এই শ্বেতপত্রে। 

এ লক্ষ্যে গঠিত কমিটি আগাম ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রণয়নকৃত শ্বেতপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে।

চীন-ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল মার্কিন সিনেটে

শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

ক্রিপ্টো মুদ্রা হারাম—পাকিস্তানের শীর্ষ আলেমের ফতোয়ায় টালমাটাল বাজার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

আমদানি-ঋণ-রেমিট্যান্সের প্রভাব: তিন চাপে দেশে আবার ঊর্ধ্বমুখী ডলারের দাম

খুলনার হাই-টেক পার্ক: সময় বাড়ে প্রকল্পে, অপেক্ষাও বাড়ে

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা