দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা এবং ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা। আর ১৮ ক্যারেট সোনার ভরিপ্রতি মূল্য ২ লাখ ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ১০০ টাকা।
এদিকে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি মূল্য ৫ হাজার ৭২০ টাকা এবং ২১ ক্যারেট প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২০ টাকা। আর ১৮ ক্যারেটের রুপার প্রতি ভরি ৪ হাজার ৬৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৩ হাজার ৫০০ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন এই মূল্যতালিকা আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।