হোম > অর্থনীতি

ফোর্বসের এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকায় দুই বাংলাদেশি প্রতিষ্ঠান 

এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে স্থান পেয়েছে ১৬টি দেশের ১০০টি কোম্পানি। ‘ফোর্বস এশিয়াস ১০০ ওয়াচ লিস্ট ফর ২০২৪’ নামের ওই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি দুই স্টার্টআপ। প্রতিষ্ঠান দুটি হলো টাইগার নিউ এনার্জি এবং আইফার্মার।

ফোর্বসের তালিকা থেকে জানা গেছে, আইফার্মার কাজ করে কৃষিখাত নিয়ে ও টাইগার নিউ এনার্জি ইলেকট্রিক বাহনের জন্য ব্যাটারি অদল-বদল প্রযুক্তি সহায়তা প্রদান করে থাকে। 

ফোর্বস জানিয়েছে, ১০টি আলাদা শিল্পে কাজ করা ১৬টি দেশের এই কোম্পানিগুলোর উদ্ভাবনী এবং বিকাশের শক্তিশালী রেকর্ড আছে। এসব কোম্পানি দুই বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আদায় করে নিতে সমর্থ হয়েছে।

আইফার্মার নামের এগ্রিটেক কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৯ সালে। মূলত মাঠ পর্যায়ের কৃষকদের সরাসরি পাইকারি বিক্রেতাদের সঙ্গে যুক্ত করে দেয় এই কোম্পানি। এ ছাড়া কৃষকদের বীজ, সার ও কীটনাশক সহায়তা দেয় তারা। কোম্পানিটির ‘সফল’ নামের একটি অ্যাপ রয়েছে, যেটি এখন পর্যন্ত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। ২০২২ সালে আইডিএলসি ভেঞ্চারের কাছ থেকে ২ দশমিক ১ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে আইফার্মা।

এদিকে টাইগার নিউ এনার্জি নামের এই কোম্পানিটি চালু হয়েছে ২০২২ সালে। এটি বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি অদল-বদল নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বাংলাদেশে শতাধিক স্টেশন রয়েছে। গত জুন মাসে এডিবি থেকে এক মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে টাইগার নিউ এনার্জি।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন

বাংলাদেশের পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করেছে ছুটি গ্রুপ

অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ ও ১ লাখ ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

দেশব্যাপী ফের শুরু হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন ৫ আগস্ট থেকে

টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর কারিগরি সহযোগিতা চায় সরকার

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. জাকির আনাম

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে

নগদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার