হোম > অর্থনীতি

স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব

বাসস, দোহা (কাতার)

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআইডি ফাইল ছবি

দেশের কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার কাতারের দোহায় সাংবাদিকদের বলেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তাঁরা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।’

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।

প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে শফিকুল আলম বলেন, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ‘আমি বলব, এটি সবচেয়ে সফল ও অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি।’

প্রেস সচিব আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।

দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় (জ্বালানি খাতে) ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে।

প্রেস সচিব বলেন, অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে। তিনি আরও বলেছেন, ‘এটি বিশ্বের বাইরে ইতিবাচক সংকেতের অনুভূতি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত।’

চার দিনের সফর শেষে অধ্যাপক ইউনূস আজ শুক্রবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য দোহা থেকে ইতালির রোমের উদ্দেশে যাত্রা করেছেন।

অর্থনীতির ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, আইএমএফের অশনিসংকেত

দেশে বাড়ল সোনা-রুপার দাম, ভরি কত হলো

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহামন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব, আইএমএফের সতর্কতা

নিকুঞ্জ প্রভাতী মেলার উদ্যোগে পয়লা বৈশাখে পান্তা-ইলিশ আয়োজন

প্রাক্‌-বাজেট আলোচনা: অর্থনীতিতে চাপ, সতর্ক বাজেটে জোর

সুদের হার নির্ধারণে আসছে বড় সংস্কার

যুদ্ধের প্রভাবে ডিজেল সংকট: সেচ নিয়ে বিপাকে বাংলাদেশের কৃষক

জ্বালানিতে দৈনিক ভর্তুকি ২০০ কোটি টাকা, সৌরবিদ্যুতে কর ছাড়ের দাবি বিএসআরইএর

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত