হোম > অর্থনীতি

কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যানকে নাগরিকত্ব দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। ছবি: প্রেস উইং

দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের আরএমজি (তৈরি পোশাক) ও বস্ত্র খাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫–এ তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এই শিল্প গঠনে তিনি ১৯৯০–এর দশকে প্রথম বাংলাদেশে আসার পর থেকে সহায়তা করে আসছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার তাঁকে এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক নাগরিকত্বের সনদ দেন।

বিনিয়োগ শীর্ষ সম্মেলনে কিহাক সাং বলেন, ‘আমি সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে সত্যিই সম্মানিত।’

এর আগে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর উপস্থিতিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শুরুতে কি–নোট প্রেজেন্টেশন দেন বিনিয়োগের বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশি নাগরিকত্বের সনদ ও পাসপোর্ট তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও খবর পড়ুন:

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

চূড়ান্ত বাজেটে তামাকের করকাঠামো সংস্কারের দাবি

পিপলস ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

আমের মৌসুমে ৪ জেলায় শনিবারও খোলা থাকবে ব্যাংক

ওপেক ত্যাগের কথা ভাবছে ইরাক

তেলের দাম না কমিয়ে ‘গ্রাহক ঠকাচ্ছে’ এক্সন মবিল ও শেভরন, তদন্তের নির্দেশ ট্রাম্পের

দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৭৬৯৮ টাকা