হোম > অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া। ছবি: সংগৃহীত

পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণে আমি আজ পদত্যাগ করেছি। বয়স হয়েছে এখন আর দায়িত্ব নিতে চাচ্ছি না, অবসরের বাকি সময়টুকু রিলাক্সে থাকতে চাই।’

গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদ আইয়ুব মিয়াকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি সাবেক সচিব।

২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমানতকারীর অর্থ ফেরত দিতে না পারা–এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে।

নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের মধ্যে বাকি ১৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে। এ ছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বিমা তহবিল থেকে ২ লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

যে ১০ ভুল মধ্যবিত্তকে কখনোই ধনী হতে দেয় না

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ

প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এখন চীনের নতুন বিলিয়নিয়ার

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

সোনার দাম বেড়েই চলেছে, এখন প্রতি ভরি কত

ব্যয় মেটাতে ব্যাংকমুখী সরকার

দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক

দীর্ঘ মেয়াদে বাড়বে এলএনজির চাহিদা—বলছে ‘অ্যাডনক গ্যাস’