হোম > অর্থনীতি

বিনিয়োগকারীদের পুঁজি কমল সাড়ে ১৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজারে ইতিবাচক লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে দেশের দুটি পুঁজিবাজার মিলিয়ে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৬১০ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেনের তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্যমতে, ডিএসইতে বিদায়ী সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি ৫ লাখ ৭৩ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা। অর্থাৎ এই সময়ে বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১০ হাজার ১৩৫ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকা।

অপর বাজার সিএসইতে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৯ হাজার ২৫৬ কোটি ৮৭ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৭৮২ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ মূলধন কমেছে ৭ হাজার ৪৭৪ কোটি ৬৪ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে দুটি স্টক এক্সচেঞ্জ মিলিয়ে দেশের পুঁজিবাজারের মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১৭ হাজার ৬১০ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা।

সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৬৭১ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকা।

সপ্তাহজুড়ে ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০ টি, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত ছিল ১৯৪ টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। বেড়েছে অপর দুই সূচকও।

অন্যদিকে সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৪ লাখ ২৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ৮৪ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। সপ্তাহজুড়ে ৩১৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত ছিল ১৪৯ টির। এর প্রভাবে এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে।

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

এডিপি বাস্তবায়ন: নেপাল-ভুটানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

উন্নয়নের নতুন হিসাব-(শেষ পর্ব): সুযোগকে সম্পদ বানাবে দক্ষতা

একই অ্যাভিয়েশন গ্রুপের অধীনে একাধিক এয়ারলাইনস কেন

সংঘাতে অস্থির বিশ্ববাজার, পেট্রলের দাম বেড়ে লিটারে ১২৯ টাকা

ইরানে ট্রাম্পের ‘কঠোর আঘাতের’ পর বাড়ল তেলের দাম

উন্নয়নের নতুন হিসাব–৩: উৎপাদনশীলতার চাবিকাঠি মেধার হাতে