হোম > অর্থনীতি > করপোরেট

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

আজকের পত্রিকা ডেস্ক­

পূবালী ব্যাংক পিএলসি-স্কয়ার হাসপাতাল লিমিটেডের উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক পিএলসি এবং স্কয়ার হাসপাতাল লিমিটেডের যৌথ উদ্যোগে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. এসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের মহাখালী করপোরেট শাখাপ্রধান ও মহাব্যবস্থাপক মো. শাহিন শাহরিয়া, হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার হাসপাতাল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) সুলতান মিনহাজ উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফয়সাল জামান, পরিচালক (মেডিকেল সার্ভিস) প্রফেসর ডা. ওয়াহিউদ্দিন মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বলেন, ‘পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে সব সময় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে চিকিৎসক ও কর্মকর্তারা উন্নত ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিভিন্ন বিশেষ অফার ও সেবা গ্রহণ করতে পারবেন, যা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি, এই অংশীদারত্ব শুধু একটি কার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে আরও বহুমাত্রিক ও জনকল্যাণমুখী উদ্যোগে রূপ নেবে।’

নতুন গাড়ি নামালে মিলবে সর্বোচ্চ করছাড়

শরিয়াহ গভর্ন্যান্স নিশ্চিত করতে বোর্ডকে আইনি সুরক্ষা দিতে হবে: গভর্নর

ডাচ্‌-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর

৬০-৭০ শতাংশ বিক্রি সন্ধ্যার পর, রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত

পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে

কৃষিপণ্যে উৎসে কর অব্যাহতি চান উদ্যোক্তারা, এনবিআরের জানতে সমস্যা

চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

আমানতের টাকা ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

ঢাকা-বাহরাইন রুটে গালফ এয়ারের বিশেষ ফ্লাইট