হোম > অর্থনীতি

বাজেটে নৌ-পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন অর্থবছর ২০২২-২৩ এর প্রস্তাবিত বাজেটে ৭ হাজার ২২৩ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে নৌ-পরিবহন খাতে। ২০২১-২২ অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ৪ হাজার ৪৮১ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের চেয়ে বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ২ হাজার ৭৪২ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর চতুর্থ বাজেট। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে ব্যাংক থেকেই ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ধার করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমুদ্র, স্থল ও নৌ-বন্দরসমূহের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিরবচ্ছিন্ন যাত্রী ও মালামাল পরিবহনে নৌরুট ও বন্দরসমূহ সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দরে আগমন ও বহির্গমনকারী বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ নেভিগেশন নিশ্চিত করার প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে এবং ডিজিটাল বার্থিং ব্যবস্থা চালু করা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর সম্প্রসারণ ও এটিকে বিশ্বমানে উন্নীতকরণের জন্য পতেঙ্গা-হালিশহর উপকূলে বে-টার্মিনালের নির্মাণকাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরে জাহাজের টার্ন এরাউন্ড টাইম ২.৬ দিন থেকে কমে ২৪-৩৬ ঘণ্টায় নেমে আসবে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ১৬ মিটার ড্রাফট এবং ৮,০০০ টিইইউ ধারণক্ষমতার কন্টেইনার জাহাজ গ্রহণের লক্ষ্যে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলেছে।’

এই সম্পর্কিত পড়ুন:

আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি

২৫ অক্টোবর রাতে রিয়াদে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদ্‌যাপিত

বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি যাত্রী

লাতিনে রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

আমানত, বিনিয়োগ ও সম্পদে পিছিয়ে ইসলামি ব্যাংকগুলো

ভালো কোম্পানি আসার পথ খুলল

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল