হোম > অর্থনীতি

মাইক্রোক্রেডিট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল, সম্পাদক ফখরুজ্জামান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাইক্রোক্রেডিট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল, সম্পাদক ফখরুজ্জামান। ছবি: সংগৃহীত

‎মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. ফরিদুল হক এবং সাধারণ সম্পাদক মো. ফখরুজ্জামান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তাদের ভোটে তাঁরা নির্বাচিত হন।

‎অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬-এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার মো. মহিউদ্দিন শামস রিফাত, কমিশনার উত্তম কুমার পাল ও আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে শীর্ষ এই তিন পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনে ৭৭ জন ভোটারের মধ্যে ৭২ জন ভোট প্রদান করেন।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনে অথরিটির যুগ্ম পরিচালক মো. ফরিদুল হক ৩৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগ্ম পরিচালক মো. আবু বকার সিদ্দিক পান ৩০টি ভোট। সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন উপপরিচালক মো. ফখরুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপপরিচালক ড. লাকী পারভীন পান ১৯টি ভোট। ‎

‎এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হন সহকারী পরিচালক মো. আল-আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুল ইসলাম পান ২৪টি ভোট। ‎

‎সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।

ইপিবির পর্ষদ সভা: নতুন ক্রেতা খুঁজতে ২৭ দেশে যাচ্ছে বাংলাদেশ

প্রথম একনেক সভা আজ: নতুন অর্থবছরের শুরুতেই বড় সরকারি বিনিয়োগ

বাড়ছে আমভিত্তিক অর্থনীতি

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

এডিপি বাস্তবায়ন: নেপাল-ভুটানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

উন্নয়নের নতুন হিসাব-(শেষ পর্ব): সুযোগকে সম্পদ বানাবে দক্ষতা

একই অ্যাভিয়েশন গ্রুপের অধীনে একাধিক এয়ারলাইনস কেন