হোম > অর্থনীতি

৩,৮৬৯ কোটি বাজেট সহায়তা দিচ্ছে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থনৈতিক বিভিন্ন সংকটের সময়ে বাংলাদেশকে ৩ হাজার ৮৬৯ কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে ফরাসি সরকার; ইউরোর হিসাবে তা ৩০ দশমিক ৫ কোটি ইউরো। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ফরাসি সরকারের অর্থায়নকারী এজেন্স ফ্রান্স ডি ডেভেলপমেন্টের (এএফডি) সঙ্গে চুক্তি সই হয়েছে। রাজস্ব ঘাটতির কারণে সরকার যখন বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে, সেই সময়ে এ বাজেট সহায়তার প্রতিশ্রুতি সরকারের জন্য কিছুটা হলেও স্বস্তিকর বলে মনে করা হচ্ছে। 

গতকাল আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এএফডির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সিসিলিয়া কর্টেজ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। মোট প্রতিশ্রুত ৩০ দশমিক ৫ কোটি ইউরোর মধ্যে পাঁচ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা হিসেবে পাওয়া যাবে।

ইআরডি জানায়, ‘পলিসি লোন ইন সাপোর্ট অব জিওবি ক্লাইমেট চেঞ্জ অ্যাজেন্ডা’ প্রকল্পের আওতায় এই চুক্তি সই হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য, ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান, দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি এবং ন্যাশনাল ডিটারমাইন্ড কন্টিবিউশনের সঙ্গে সামঞ্জস্য রাখা। জলবায়ুর নেতিবাচক অভিঘাতের বিরুদ্ধে কার্যকর ও শক্তিশালী ভিত্তি প্রস্তুত করা এবং জলবায়ু-সহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণভিত্তিক অগ্রযাত্রাকে সমর্থন করা।

২০১২ সাল থেকে বাংলাদেশে এএফডি কার্যক্রম শুরু করে। এএফডি হলো একটি দ্বিপক্ষীয় উন্নয়ন সংস্থা, যা ফরাসি সরকারের পক্ষে উন্নয়ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এফডি বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেয়।

বর্তমানে এএফডি ১১টি চলমান প্রকল্পে অর্থায়ন করছে। ১১টি প্রকল্পে অর্থায়নের পরিমাণ ১ দশমিক ১৪ বিলিয়ন ইউরো। এ পর্যন্ত 
এএফডি বাংলাদেশে দুই দশমিক দুই বিলিয়ন ইউরো ঋণ ও কারিগরি সহায়তা দিয়েছে।

রাজধানীর মিরপুর ২-এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

চাটমোহরে গাছের চারা বিতরণ করল অরণ্য বাংলাদেশ

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সোনার দাম ভরিতে বাড়ল ২৭৪১ টাকা

ইপিবির পর্ষদ সভা: নতুন ক্রেতা খুঁজতে ২৭ দেশে যাচ্ছে বাংলাদেশ

প্রথম একনেক সভা আজ: নতুন অর্থবছরের শুরুতেই বড় সরকারি বিনিয়োগ

বাড়ছে আমভিত্তিক অর্থনীতি

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা