হোম > অর্থনীতি

পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ডিসকাউন্ট দাবির নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশে তৈরি পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ডিসকাউন্ট দাবি-সংক্রান্ত আবেদন করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে বাংলাদেশি পণ্য আমদানিকারক বিদেশিরা পণ্য জাহাজীকরণের তথ্যসহ ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন। অনুমোদিত ডিলাররা প্রচলিত নিয়মনীতি ও প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (হেড অফিস) মারফত ডিসকাউন্ট কমিটির কাছে এ-সংক্রান্ত আবেদন দাখিল করতে পারবেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রস্তুতকৃত পোশাক ও চামড়াজাত পণ্যের চালানের বিপরীতে আমদানিকারকদের ডিসকাউন্ট দাবি আগে থেকে করতে পারতেন। গতকাল নতুন করে পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে সুযোগ করে দেয়। পাটজাত পণ্যের রপ্তানির জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন সরকারি কমিটির সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। আর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাটজাত পণ্য রপ্তানি-সংক্রান্ত ডিসকাউন্ট দাবির আবেদনগুলো ডিসকাউন্ট কমিটি বিবেচনা করবে।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

পাঁচ ব্যাংক একীভূতকরণ অব্যাহত থাকবে: গভর্নর

শ্রমিকদের বেতন-বোনাস দিতে কারখানামালিকেরা পাচ্ছেন নগদ সহায়তা-ঋণ

রাজধানীতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০

চীনে বৃহৎ শোধনাগার বন্ধ, বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতার শঙ্কা

হরমুজ প্রণালি বন্ধে উদ্বেগ, বাংলাদেশের জ্বালানি মজুত কত দিনের

আন্তর্জাতিক লেনদেন সেবার মানোন্নয়নে সুইফটের নতুন পরিকাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

বিশ্ববাজারে তেলের দামে টানা তৃতীয় দিনের উল্লম্ফন

করোনার পর বিশ্বজুড়ে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়