হোম > অর্থনীতি

‘বাণিজ্যে সংকট কাটছে দক্ষিণ এশিয়ায়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেক সংকট পেরিয়ে দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে কিছুটা বাণিজ্য সম্পাদন হচ্ছে এবং মার্কেট মেকানিজম কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। গতকাল রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে ১৪তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের (এসএইএস) সমাপনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ এশীয় অঞ্চলে সুসংহতি এবং বিভাজন—উভয়ই দেখেছেন জানিয়ে অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘আমি সংহত (ইন্টিগ্রেটেড) দক্ষিণ এশিয়া দেখেছি। মানুষ এই অঞ্চলে মোটামুটি স্বাধীনভাবে ঘুরতে পারত। কিছু সীমাবদ্ধতার মধ্যেও কাজের জন্য যেতে পারত। শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্যও যাওয়া-আসা করতে পারত। পোস্টকলোনিয়াল সময়ে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি সংহত অঞ্চল ছিল। দ্বিতীয় অধ্যায়ও দেখেছি, ষাট-সত্তর দশকে। এই সময়ে কিছুই হয়নি। আমরা অফিশিয়াল পর্যায়ে দক্ষিণ এশিয়াকে টুকরো টুকরো করেছি। এবং সেখানে কোনো ধরনের আলোচনা ও সহযোগিতা ছিল না।’

দক্ষিণ এশীয় অঞ্চলে পারস্পরিক আলোচনার দিকটা উন্মোচিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘বর্তমানে আমাদের মোট বাণিজ্যের ৫ শতাংশ হলেও এটা হচ্ছে। মার্কেট মেকানিজম কাজ করছে।’

দুই দিনব্যাপী এ সম্মেলনে এবারের বিষয় ছিল ‘নতুন পরিপ্রেক্ষিতে জাতীয় ও বৈশ্বিক মাত্রায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার পুনর্বিন্যাস’। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই আয়োজনে এ সম্মেলনের আয়োজন করে।

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলা

রাশিয়ার তেলের ক্রেতাদের বাড়তি শুল্ক লাগবে না, ট্রাম্পের সিদ্ধান্তে স্বস্তিতে চীন-ভারত

দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকই কাজ করেন যোগ্যতার নিচে: আইএমএফ

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ব্যাংক: টাকা ফেরতের প্রথম দিনে আমানতকারীরা তুলেছেন ৮১ কোটি টাকা

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি