হোম > অর্থনীতি

বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বিদ্যা সিনহা মিম

তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন, উৎসাহিত ও অভ্যস্ত করতে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। 

গতকাল বৃহস্পতিবার বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেন এই তারকা। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইভিপি; হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মাদ রাশেদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মিম ব্র্যান্ড এনডোর্সার হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধ প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। 

বিকাশের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘ক্যাশলেস হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নানা ধরনের ক্যাশলেশ লেনদেন সেবা দিয়ে বিকাশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন সারা দিনের সব ধরনের লেনদেনই মানুষ বিকাশ ব্যবহার করে করতে পারছেন। দেশের মানুষকে আরও বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই বিকাশ পরিবারে আমার যুক্ত হওয়া। বাংলাদেশকে ক্যাশলেস করার এই বিরাট কাজে যুক্ত থাকার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে।’

যে কারণে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিল চান মাহবুব উদ্দিন খোকন

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় রপ্তানি হলো ‘হ্যাচিং এগ’

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম