হোম > অর্থনীতি

সোনার দাম আরও কমল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশের বাজারে কমেছে আরও কমল সোনার দাম। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৮১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট সোনার ভরির দাম কমে ২ লাখ ৫৫ হাজার ৫৪৩ টাকায় নেমে এসেছে। যা গতকাল মঙ্গলবার ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং আজ সকাল ৯টায় এক জরুরি সভায় এ মূল্য নির্ধারণ করেছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে এ দাম কার্যকর হলো।

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৩ হাজার ৯১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ১১১ টাকা।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আজ বুধবার বাজুসের মূল্যতালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড