হোম > অর্থনীতি

একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আজকের পত্রিকা ডেস্ক­

একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। আজ বুধবার ২০২৪-২৫ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় এই প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন করা হয়।

রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ তথা এনইসির সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্প ১০ টির মধ্যে ছয়টি নতুন, আর চারটি সংশোধিত প্রকল্প। প্রকল্প গুলো হলো—চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম কর ভবন নির্মাণ, ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নম্বর কূপ খনন এবং ডাল ও তেলবীজ উৎপাদন জোরদারকরণ প্রকল্প।

এ ছাড়া, সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্যতা সংরক্ষণের জন্য ড্রেজিং, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ, এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম বা ইজিআইএমএসএস, খানপুর অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ এবং লুমবিনি কনভারশন এরিয়ায় বাংলাদেশ বৌদ্ধমন্দির কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত

বিনিয়োগ ও কর্মসংস্থান: বন্ধ ৪৪ কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়

লাভের ফসলে ঝুঁকছেন কৃষক

২০২৫-২৬ অর্থবছর: ব্যাংকঋণে সীমা ছাড়াল সরকার

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

বাংলা কিউআর: ক্যাশলেস যাত্রায় বড় বাধা ইন্টারনেট

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

চুলের যত্নে নতুন ভরসা, দেশজুড়ে মিলছে লিলি সিরাম ওয়েল

টানা দুই দিন সোনার দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা