হোম > অর্থনীতি

সারা দেশের পণ্যমূল্য জানাবে ভোক্তা অধিদপ্তরের ‘বাজারদর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) ‘বাজারদর’ নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে সারা দেশের দৈনন্দিন খুচরা পণ্যের দামদর। আজ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় বসে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর জানা যাবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি।

অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি। ছবি: আজকের পত্রিকা

অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে।

যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বাজারদর অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান বলেন, এ অ্যাপে প্রতিদিনের খুচরা বাজার দরের তথ্য সরবরাহ করা হবে।

পণ্যের প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীরে ধীরে এ সংক্রান্ত প্রতারণা কমে আসবে।

জ্বালানি সংকটে বন্ধ পাঁচটি বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

নারী বাইকার: লাইনে দাঁড়ালে ভোগান্তি, অগ্রাধিকার নিলে কটূক্তি

ইআরএফের সেমিনার: চাপে অর্থনীতি, সামনে কঠিন সময়

হাতিয়ার শুঁটকিপল্লি: মৌসুমে শতকোটি টাকার বাণিজ্য

ইরান যুদ্ধের ৫০ দিনে তেলের বাজারে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি

এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

এএএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হরমুজে প্রবেশ করেও অতিক্রম করতে পারেনি বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালির পথে ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমল ১৩ শতাংশ