হোম > অর্থনীতি

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকসহ দেশের বিভিন্ন জেলায় আগামীকাল রোববার থেকে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

আজ শনিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি।

টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট ২০২৫ থেকে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৩০ দিন (শুক্রবার ব্যতীত) রাজধানী ঢাকায় ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

এছাড়া ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ব্যতীত) চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি এবং ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় ৪টি, পটুয়াখালী জেলায় ৫টি ও বাগেরহাট জেলায় ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা প্রতি ভোজ্যতেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে।

উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কাছে বিক্রয়মূল্য পূর্বের ন্যায় বহাল থাকবে।

শপিং মল ১১টা থেকে ৮টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা, পুনর্বিবেচনার দাবি

যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানিতে দিতে হবে ১০০ শতাংশ শুল্ক

এনবিআরে বাজুসের প্রস্তাব: বাজেটে সোনা ও হীরায় ব্যাপক করছাড় দাবি

ইপিবির প্রতিবেদন: রপ্তানি আয়ে বৈশ্বিক অস্থিরতার চাপ

সংকট মোকাবিলা: বিকল্প উৎস থেকে সাত লাখ টন তেল আনা হবে

বাজারদর: তেল, মাংস ও মুরগির বাজার এখনো চড়া

এক প্রান্তিকে নগদের সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

সৌদি থেকে বিকল্প পথে চট্টগ্রামে আসছে ১ লাখ টন তেল

১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

মজুত পর্যাপ্ত, এপ্রিল মাসে আমরা পুরোপুরি নিরাপদ: জ্বালানি বিভাগের যুগ্ম সচিব