হোম > অর্থনীতি

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

কয়েকটি ক্যাটাগরিতে বিভিন্ন সেলার ও পার্টনারকে সম্মাননা দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত এই আয়োজনে ৩৫০ জনের বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা অংশ নেন।

সামিটে কার্টআপের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, ই-কমার্স খাতের উন্নয়ন, লজিস্টিকস নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এ সময় ‘জুলাই জ্যাকপট’, ‘অক্টোবর অফার্স’, ‘বিগ ফ্রাইডে সেল’ এবং ‘ইয়ার এন্ড সেল’ নামে আসন্ন চারটি বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। এসব উদ্যোগের মাধ্যমে বিক্রেতাদের বিক্রি বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে জানানো হয়।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘কার্টআপ অ্যাওয়ার্ডস’। এতে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন সেলার ও পার্টনারকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনস ও কার্টআপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সেলার ও পার্টনারদের আস্থা ও সহযোগিতাই কার্টআপের অগ্রযাত্রার মূল শক্তি। বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও আধুনিক ডিজিটাল মার্কেটপ্লেস গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

কয়েকটি ক্যাটাগরিতে বিভিন্ন সেলার ও পার্টনারকে সম্মাননা দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আরেফিন বলেন, বিক্রেতাদের জন্য উন্নত প্রযুক্তি, শক্তিশালী লজিস্টিকস সেবা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

দিনব্যাপী সামিটে বিভিন্ন সেশন, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ মিউজিক পরিবেশনা এবং গালা ডিনারের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, দেশের ই-কমার্স খাতের টেকসই উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাল আবুল খায়ের গ্রুপ

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী: আজকের পত্রিকার পথচলায় শুভকামনা জানাল মেঘনা গ্রুপ

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টানা দুই দফা কমার পর বাড়ল সোনার দাম

এডিপি বাস্তবায়ন: অর্ধেকও খরচ হয়নি ১১ মাসে

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট