হোম > অর্থনীতি

আগামী ২ জুন বাজেট ঘোষণা, দেখবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

আগামী ২ জুন জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে।

জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

সর্বশেষ খসড়া অনুযায়ী, আগামী বাজেটের আকার নির্ধারিত হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় কমেছে। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের ভাষ্য অনুযায়ী, ব্যয় সংকোচনের মূল কারণ—আইএমএফের শর্ত পূরণ, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া এবং রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ।

আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি। তাই এবার জাতীয় বাজেট আগামী ২ জুন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ না থাকায় এবারের বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। বাজেট কার্যকর করতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হবে, যা বর্তমান ব্যবস্থার আওতায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাজেট ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।

সূত্র: বাসস

ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি

আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি

২৫ অক্টোবর রাতে রিয়াদে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদ্‌যাপিত

বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি যাত্রী

লাতিনে রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার

আমানত, বিনিয়োগ ও সম্পদে পিছিয়ে ইসলামি ব্যাংকগুলো

ভালো কোম্পানি আসার পথ খুলল

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক