হোম > অর্থনীতি

ই-কমার্সে পণ্য বিক্রিতে ভ্যাট বেড়ে তিন গুণ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইন পণ্য বিক্রয় প্ল্যাটফর্মের কমিশনের ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে বিভিন্ন ই-কমার্স বা মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কমিশন বা সার্ভিস চার্জের ওপর বর্তমানে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ রয়েছে। রাজস্ব আয়ের সম্ভাবনা বিবেচনায় এ হার ১৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করছি।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সিদ্ধান্ত ই-কমার্স খাতের জন্য একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই অনলাইন মার্কেটপ্লেসগুলোর কমিশনে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো। এবার তা তিন গুণ বৃদ্ধি পেয়ে ১৫ শতাংশে উন্নীত হওয়ায় খাতটির ব্যবসায়িক কাঠামো ও মূল্য নির্ধারণে বড় ধরনের প্রভাব পড়বে।

এই ভ্যাট বৃদ্ধির ফলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর উপার্জনের ওপর সরকার রাজস্ব আহরণে সক্ষম হবে। তবে এর মাধ্যমে পণ্য বা সেবার দাম বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে।

আরও খবর পড়ুন:

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’

আন্তর্জাতিক স্বীকৃতি: ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

বাজেট বাস্তবায়ন ‘অসম্ভব নয়’, তবে ব্যাংকিং খাতের ঋণ নিয়ে উদ্বেগ এফবিসিসিআইয়ের

গ্যাসের চাপ কমতে পারে: তিতাস

চার দফা কমার পর সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী: দুই বছরে ঘুরে দাঁড়াবে দেশ

বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি

মাস্কের এক ট্রিলিয়ন ডলার দিয়ে কী করা সম্ভব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক