হোম > অর্থনীতি

ঈদের পর দেশের বাজারে সোনার দামে পতন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম কমিয়ে সোনার নতুন মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বাজুসের নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৪৮০ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৭৫ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩২৫ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ হবে এবং সব জুয়েলারি প্রতিষ্ঠানে তা প্রযোজ্য হবে।

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সহজ ও স্মার্ট ট্রাভেল বুকিং এক্সপেরিয়েন্স নিয়ে পুনরায় চালু হলো ফার্স্টট্রিপের বিটুসি

এআই ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

ভারতে এক ধাক্কায় ৯% বাড়ল সোনার আমদানি শুল্ক, অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড